https://newsbdc.com/national/mvgfb1z824
ইউনিয়ন নির্বাচনে দলের সঙ্গে মুনাফিকি করলে ক্ষমা নয়: আইনমন্ত্রী
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, দলের সব নেতাকর্মীকে তাঁর পক্ষে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে কেউ বিকল্প অবস্থান নিলে তাঁকে দল থেকে ছিটকে পড়তে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে কেউ মুনাফিকি করলে তাঁকে ক্ষমা করা হবে না। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রত্যেক ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষিত থাকবে বলে জানান আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, দল এমন প্রার্থী চায়, যাঁরা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবেন। শুধু ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দিলেই হবে না; বিজয়ী হওয়ার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না এলে তাঁর মতো বড় নেতা কিংবা ভালো মানুষ হওয়ার বিষয়টি কোনো কাজে আসত না। দলের বিজয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী বেছে নিতে হবে, যাঁদের জয়ের সম্ভাবনা রয়েছে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নিজস্ব অবস্থান তৈরি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, দল তাঁর কাছে সবচেয়ে বড় আমানত। কেউ দলের সঙ্গে বেইমানি করে দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করলে তা মেনে নেওয়া হবে না।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১৬ ঘণ্টা আগে
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।