ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৫: ৩৭
রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত

রংপুর সফর শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১১ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত ব্যক্তিদের শুভেচ্ছা জানান। পরে সড়কপথে বিমানবন্দর থেকে নগরীর গণকপাড়ায় অবস্থিত রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের উদ্দেশে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যান তিনি। মন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১১ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুপুর থেকেই জনসভাস্থল মাদরাসা মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সফর উপলক্ষে জনসভাস্থল প্রস্তুত করা, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১১ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন বলে তাঁরা মনে করছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর উল্লেখ করে তিনি বলেন, তাঁর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন