ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ তিতুমীরের

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫: ০৯
ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুটের অভিযোগ তিতুমীরের
সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাত থেকে ৪০ বিলিয়ন ডলার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১০ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

তিতুমীর বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে—সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্য ভুল ও অপতথ্য। সরকার নিজস্ব সংস্কার কর্মসূচি নির্ধারণ করেছে। ব্যাংক খাত ও জাতীয় রাজস্ব বোর্ডে কী ধরনের সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, সরকার এবার নিজস্ব সংস্কার কর্মসূচির অগ্রাধিকার নির্ধারণ করেছে। এসব অগ্রাধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এর ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের কিছু লক্ষণও দেখা যাচ্ছে।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহযোগিতায় বেসরকারি খাতে ৬০ হাজার কোটি টাকার বেশি অর্থ প্রবাহিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১১ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংকব্যবস্থাকে দুর্বল করে রেখে গেছে। ব্যাংক খাতের তহবিলের ঘাটতি পূরণ এবং লুটের অভিযোগে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠা প্রয়োজন। বন্ধ কলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার একটি কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দারিদ্র্য পরিস্থিতি নিয়ে তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কারণে দেশে দারিদ্র্য বেড়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন বলে তিনি উল্লেখ করেন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো উদ্যোগ দারিদ্র্য কমাতে এবং মানুষের জীবনে স্বস্তি ফেরাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১১ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

জ্বালানি নীতির সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, ভুল নীতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সৌরবিদ্যুতের প্রসারের সুযোগ থাকলেও আগের সরকার এ খাতকে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি। কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা তথ্য কর্মকর্তা রেখা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন