ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫: ১৫
৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে
সংগৃহীত

ক্যান্সারসহ সাতটি জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এককালীন এক লাখ টাকা করে অনুদান দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ৬৫ হাজার রোগীকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্ধারিত সাতটি রোগ হলো—ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসায় সহায়তা করা এবং তাঁদের পরিবারের আর্থিক চাপ কমানো এ কর্মসূচির মূল লক্ষ্য। রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

বরাদ্দ ৬৫০ কোটি টাকা

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে এ কর্মসূচিতে বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। ওই বছর সহায়তা পেয়েছিলেন ৫৬১ জন।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১১ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

পরবর্তী সময়ে কর্মসূচির বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৩০০ কোটি টাকা করে। ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়িয়ে ৬৫০ কোটি টাকা করা হয়েছে। এ অর্থ থেকে ৬৫ হাজার রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারা অগ্রাধিকার পাবেন

অনুদানের জন্য আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। রোগী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে—

  • অসচ্ছল ও দরিদ্র রোগীদের;
  • জরুরি চিকিৎসা প্রয়োজন এবং জীবন সংকটাপন্ন এমন রোগীদের;
  • প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, নারী ও বয়স্ক রোগীদের।

আবেদনপত্রে অসত্য তথ্য বা ভুয়া সনদ জমা দিলে আবেদন বাতিল হতে পারে। একই অর্থবছরে একজন ব্যক্তি একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এ সহায়তা নিতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১১ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

১. প্রাপ্তবয়স্ক রোগীর জাতীয় পরিচয়পত্রের কপি; শিশুর ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের কপি।

২. প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক বা আইনগত প্রতিনিধির জাতীয় পরিচয়পত্রের কপি।

৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১১ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

৪. মনোনীত ব্যক্তির (নমিনি) বিস্তারিত তথ্য।

৫. রোগী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য এবং চেকবইয়ের কভার পাতার ফটোকপি।

৬. চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্রের ফটোকপি।

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১১ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

৭. রোগ শনাক্তকরণ-সংক্রান্ত পরীক্ষার রিপোর্টের সত্যায়িত কপি।

ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিস্যু ডায়াগনস্টিক, হিস্টোপ্যাথলজি, সাইটোপ্যাথলজি, বোন ম্যারো বা বায়োপসি রিপোর্টসহ প্রযোজ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন

রোগী নিজে অথবা তাঁর পরিবারের সদস্য, অভিভাবক কিংবা আইনগত প্রতিনিধি আবেদন করতে পারবেন। আবেদনের আগে সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় বা সরকারি ওয়েবসাইট থেকে আবেদনপদ্ধতি, নির্ধারিত ফরম, প্রয়োজনীয় কাগজপত্র এবং জমা দেওয়ার নিয়ম জেনে নেওয়া উচিত।

অনুদান পাওয়ার জন্য আবেদন করলেই অর্থ পাওয়া নিশ্চিত নয়; নির্ধারিত শর্ত অনুযায়ী যাচাই-বাছাই শেষে রোগী নির্বাচন করা হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন