ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

১৫ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে আটকে সাশ্রয়

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫: ২২
১৫ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে আটকে সাশ্রয়
সংগৃহীত

দেশের বিভিন্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ৫ দশমিক ০৭ মেগাওয়াট। এসব ব্যবস্থা স্থাপনে সরকারি ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি ১৪ লাখ ৮৬ হাজার টাকা। তবে নেট মিটারিং কার্যকর না হওয়ায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের বিপরীতে বিল সমন্বয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ফলে সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগে অগ্রগতি থাকলেও এর সর্বোচ্চ আর্থিক সুফল নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

কর্মসূচির অগ্রগতিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত জুন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মোট সক্ষমতা ৪ হাজার ৬৬৩ কিলোওয়াট। পাঁচটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সক্ষমতা ৪০৫ দশমিক ৫ কিলোওয়াট। সব মিলিয়ে উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৬৮ দশমিক ৫ কিলোওয়াট বা প্রায় ৫ দশমিক ০৭ মেগাওয়াট।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১১ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

সরকার নিজস্ব অর্থায়নে ক্যাপেক্স মডেলে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। এর ফলে দিনের বেলায় কার্যালয়গুলোর বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণ করা সম্ভব হচ্ছে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিল সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে নেট মিটারিংয়ের অনুমোদন ও সংযোগপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের আর্থিক সুবিধা সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না।

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় এর একটি উদাহরণ। সেখানে ২৪ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়টির মাসিক বিদ্যুতের চাহিদা প্রায় ৫ হাজার ইউনিট। সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পর প্রতি মাসে প্রায় ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়ার প্রয়োজন কমেছে। তবে নেট মিটারিংয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকায় অতিরিক্ত বিদ্যুতের বিপরীতে বিল সমন্বয় এখনো শুরু হয়নি।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১১ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড অ্যানালিস্ট শফিকুল আলম বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত ৫ মেগাওয়াটের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ জাতীয় পর্যায়ে খুব বড় অবদান না রাখলেও এ উদ্যোগ অন্যান্য সরকারি ও বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে দৃষ্টান্ত তৈরি করতে পারে।

তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গ্রামীণ পর্যায়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নেট মিটারিং সংযোগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সৌরবিদ্যুৎ স্থাপন ও নেট মিটারিং সংযোগের কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়া জরুরি।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের আওতায় তাঁর জেলায় ৮০ কিলোওয়াট সক্ষমতার ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করবে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১১ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

জেলাভিত্তিক সক্ষমতার ক্ষেত্রে ঢাকা বিভাগের কিশোরগঞ্জে সর্বোচ্চ ৩৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে ২২৫ কিলোওয়াট, খুলনায় ১৮০ কিলোওয়াট, সিলেটের মৌলভীবাজারে ১৮০ কিলোওয়াট এবং রংপুরের দিনাজপুরে ১৫১ কিলোওয়াট সক্ষমতার ব্যবস্থা রয়েছে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে স্থাপন করা হয়েছে ১৫০ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা।

তবে সব জেলায় প্রকল্প বাস্তবায়ন সমানভাবে এগোয়নি। ঢাকা বিভাগের টাঙ্গাইল, মাদারীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে দরপত্র আহ্বান করা হলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যায়নি। খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় বরাদ্দের তুলনায় দরপত্রের প্রস্তাবিত মূল্য বেশি হওয়ায় কাজ এগোয়নি। বরিশাল বিভাগে ঝালকাঠির জন্য বরাদ্দ থাকলেও অর্থ ব্যয় করা হয়নি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় ভাড়া ভবনে পরিচালিত হওয়ায় সেখানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন সম্ভব হয়নি।

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১১ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

এদিকে সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখছে সরকার। নির্বাচনী ইশতেহারে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করা হয়েছে। এ কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে সাড়ে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজার মেগাওয়াট আসার কথা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা ১ হাজার ৯৩৫ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা ১ হাজার ৬৪২ মেগাওয়াট।

সংশ্লিষ্টদের মতে, সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর একটি কার্যকর উদ্যোগ। তবে শুধু স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ থাকলে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। নেট মিটারিংয়ের অনুমোদন দ্রুত সম্পন্ন করা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের নিয়মিত হিসাব রাখা এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে যেসব জেলায় দরপত্র বা ব্যয়ের জটিলতায় কাজ আটকে আছে, সেগুলোর বাধা দূর করতে হবে।

আরও পড়ুন

ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি ১১ ঘণ্টা আগে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করবে। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনেও এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন