ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সফরের পর মোংলা বন্দর ঘিরে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০০: ১৭
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলা বন্দর ঘিরে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন
সংগৃহীত

মোংলা সমুদ্রবন্দর, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (বেজা) ও এলএনজি টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবে রূপ নেওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী এ সফর অনুষ্ঠিত হয়। সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সুন্দরবন ও হিরণ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য আকাশপথে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১২ ঘণ্টা আগে নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন

এরপর সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। নলিয়ান এলাকা পরিদর্শন শেষে নৌপথে মোংলার নৌবাহিনীর দিগরাজ ঘাঁটিতে পৌঁছান সরকারপ্রধান।

দুপুরে নৌঘাঁটির জেটি এলাকায় পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ওয়ার্ডরুমের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে বন্দরের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১৩ ঘণ্টা আগে বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক

সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি, বিদ্যমান অবকাঠামো এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকেল পৌনে ৫টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় অবকাঠামোতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দীর্ঘদিনের জরাজীর্ণ দিগরাজ থেকে মোংলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দ্রুততম সময়ে সংস্কার করার পাশাপাশি বন্দরের জেটি ও প্রধান স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন রূপে সাজানো হয়।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামের নেতৃত্বে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়।

আরও পড়ুন

সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১৩ ঘণ্টা আগে সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এ বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়ন, বেজা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এবং সুন্দরবনের পরিবেশগত বিষয় ও পর্যটন সম্ভাবনার ওপর সরাসরি নজর দিতেই এখানে সফর করেছেন। আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক পরিদর্শনের ফলে মোংলা বন্দর, ইকোনমিক জোন, ইপিজেড এবং সমগ্র শিল্পাঞ্চলের বাণিজ্যিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন

ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ১৩ ঘণ্টা আগে ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বন্দর ব্যবসায়ী মো. জুলফিকার আলী বলেন, ‘প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল এবং চীনের সঙ্গে চুক্তি হওয়া নতুন জেটি ও এলএনজি টার্মিনাল নির্মাণের স্থান পরিদর্শন মোংলা অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে।’

এ সময় তিনি বড় আন্তর্জাতিক জাহাজ যেন নির্বিঘ্নে জেটিতে প্রবেশ করতে পারে, সে জন্য পশুর চ্যানেলে নিয়মিত ও সঠিকভাবে ড্রেজিং চালানোর দাবি জানান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন