ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
অর্থনীতি

ফের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু করল ন্যাশনাল ব্যাংক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৫: ৩৪
ফের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু করল ন্যাশনাল ব্যাংক
সংগৃহীত

পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পুনরায় চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এর ফলে গ্রাহকেরা ব্যাংকটির শাখাগুলো থেকে স্বাভাবিক নিয়মে নগদ টাকা উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে তারল্য সংকট সামাল দিতে গত ১১ অক্টোবর থেকে বড় অঙ্কের আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য লিখিত আবেদন নেওয়া শুরু করেছিল ব্যাংকটি। তবে ব্যাংকটির চেয়ারম্যান মেলিতা মেহজাবীন জানিয়েছিলেন, ১৫ অক্টোবর থেকে সব ধরনের ব্যাংকিং সেবা চালু করা হবে এবং শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ১৯ ঘণ্টা আগে বাজারে কমেছে সবজি ও ডিমের দাম

মেলিতা মেহজাবীন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল ব্যাংককে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর ফলে গ্রাহকেরা সব ধরনের ঋণপত্র (এলসি) খুলতে পারবেন। পাশাপাশি চেক, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং অন্যান্য প্রচলিত সেবার মাধ্যমে লেনদেন করতে পারবেন।

তিনি জানান, অনিয়ম ও দুর্বল সুশাসনের কারণে দীর্ঘদিন ধরে ব্যাংকটি পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তবে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন। সব সেবা স্বাভাবিকভাবে চালু হওয়ার বিষয়টি নিশ্চিত হলে গ্রাহকেরা আবারও ব্যাংকে আমানত রাখা শুরু করবেন বলে প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন

শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর ২২ ঘণ্টা আগে শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর

ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উল্লেখ করে চেয়ারম্যান বলেন, একসময় ব্যাংকটির আমানতের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ২৩ ঘণ্টা আগে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

তিনি আরও জানান, গ্রাহকদের আগের মতো সেবা দিতে ব্যাংকটির ২২১টি শাখা, ৬৫টি উপশাখা ও ৫৩টি এটিএম বুথ প্রস্তুত রাখা হবে।

ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বলেন, ১৫ অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন