ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
অর্থনীতি

প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি, রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২৩: ৫৯
প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি, রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার
সংগৃহীত

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০৮ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ১৩৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

আরও পড়ুন

বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ১৫ ঘণ্টা আগে বাজারে কমেছে সবজি ও ডিমের দাম

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ১৪ অক্টোবর এক দিনেই দেশে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ দেশের রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন

শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর ১৮ ঘণ্টা আগে শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর

এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩০৮ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫০১ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

অর্থনীতি নিয়ে আরও পড়ুন