ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
অর্থনীতি

তরুণদের গবেষণা কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা বাড়াতে চায় সরকার

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১: ২০
তরুণদের গবেষণা কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা বাড়াতে চায় সরকার
সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো ও জ্বালানি সাশ্রয়ে উদ্ভাবনী ধারণা খুঁজতে ‘স্ফুরণ—টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এতে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পেশাজীবীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে উদ্ভাবনী ধারণা জমা দিতে হবে।

আরও পড়ুন

বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ১৯ ঘণ্টা আগে বাজারে কমেছে সবজি ও ডিমের দাম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জিআইজেড কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য অর্জনে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করা হয়েছে।

প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে। গ্রুপ ‘এ’-তে দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের দুজন শিক্ষার্থী দল গঠন করে অংশ নিতে পারবেন। গ্রুপ ‘বি’-তে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন

শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর ২২ ঘণ্টা আগে শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর

নবায়নযোগ্য জ্বালানি বিভাগে সৌরবিদ্যুৎ, স্মার্ট সৌর সেচ, অফ-গ্রিড ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ, বায়ুবিদ্যুৎ, দেশীয় সৌর প্যানেল ও ইনভার্টার উৎপাদন, কৃষিজমির সাশ্রয়ী ব্যবহারে এগ্রি-পিভি এবং ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে ধারণা জমা দেওয়া যাবে।

অন্য বিভাগে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণের ডিজিটাল সরঞ্জাম, বৈদ্যুতিক যান ও চার্জিং ব্যবস্থা, ভবনের জ্বালানি দক্ষতা, বিদ্যুৎ সাশ্রয়ী শীতলীকরণ, চাহিদা ব্যবস্থাপনা, পুরোনো স্থাপনা ও ব্যবস্থার আধুনিকায়ন এবং আচরণগত পরিবর্তন ও নীতিগত প্রস্তাবনা নিয়ে ধারণা জমা দেওয়া যাবে।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ২৩ ঘণ্টা আগে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

অংশগ্রহণকারীদের ধারণার ব্যাখ্যা দিয়ে সর্বোচ্চ এক হাজার শব্দের একটি কনসেপ্ট নোট এবং ধারণার বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিন মিনিটের একটি ভিডিও জমা দিতে হবে।

আগ্রহীরা স্রেডার নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে তাঁদের উদ্ভাবনী ধারণা জমা দিতে পারবেন।

স্রেডার চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ লক্ষ্য অর্জনে নতুন ও বাস্তবসম্মত ধারণা পেতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী ধারণা তৈরি করছে এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করছে।

আরও পড়ুন

বিশ্ব অর্থনীতিতে ঋণের বোঝা, সুদ পরিশোধে বাড়ছে ব্যয় ২৩ ঘণ্টা আগে বিশ্ব অর্থনীতিতে ঋণের বোঝা, সুদ পরিশোধে বাড়ছে ব্যয়

তরুণদের গবেষণালব্ধ ধারণা কাজে লাগিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও সম্ভাবনাগুলো তুলে ধরতে চায় স্রেডা। এসব ধারণা বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতের উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন