ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
অর্থনীতি

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০: ৪৭
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক-শেয়ারবাজার
সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার তিন দিনের ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকের নিয়মিত লেনদেন বন্ধ থাকবে। তবে এ সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে।

আরও পড়ুন

বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ১২ ঘণ্টা আগে বাজারে কমেছে সবজি ও ডিমের দাম

ব্যাংক বন্ধ থাকায় দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময় কোনো লেনদেন হবে না। ফলে বিনিয়োগকারীদের আগামী ২৫ অক্টোবর পর্যন্ত শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেনের জন্য অপেক্ষা করতে হবে।

তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর ১৫ ঘণ্টা আগে শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর

এর আগে দুর্গাপূজার ছুটির সমন্বয় করতে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।

টানা পাঁচ দিনের ছুটিতে সাধারণ গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং সেবা নিতে আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নগদ অর্থ উত্তোলন, চেক জমা, বিল পরিশোধ ও অন্যান্য জরুরি আর্থিক কাজের ক্ষেত্রে ছুটির বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।


আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ১৬ ঘণ্টা আগে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা



অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন