https://newsbdc.com/national-capital/mwadmlmq21
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটেও ঢাকার পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ২৮: পুলিশ
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যেও রাজধানী ঢাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ২৯ মিনিট আগে
ডিএমপি জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণের সময় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক তৈরি হলেও মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৬ মিনিট আগে
এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরে দুটি এবং ধানমন্ডি ৩ নম্বর এলাকায় আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।