https://newsbdc.com/national/mw4uqajhty
এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
এবার শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ সময় দেশজুড়ে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
অধিদফতরের প্রকাশিত নভেম্বর ২০২৬ থেকে জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞ কমিটি দেশের আবহাওয়ার উপাত্ত, জলবায়ু মডেল ও উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করেছে।
৪–৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
আরও পড়ুন
৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান ১ মিনিট আগে
পূর্বাভাস অনুযায়ী, চলতি শীত মৌসুমে দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এ ছাড়া দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। এসব সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঘন কুয়াশায় বাড়বে শীতের অনুভূতি
আরও পড়ুন
মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ২৪ মিনিট আগে
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে। এতে কুয়াশাচ্ছন্ন দিনগুলোতে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
তবে শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রভাব থাকলেও পুরো মৌসুমে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২৮ মিনিট আগে
ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, শীত মৌসুমে সামগ্রিক বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক থাকতে পারে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সময় বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।