ছবি ভিডিও মতামত
সর্বশেষ
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক আওয়ামী আমলে অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ
খেলা

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৬: ১৮
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া
সংগৃহীত

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। আগের চুক্তির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত থাকলেও নতুন চুক্তিতে ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার।

চুক্তির বিষয়টি দুই পক্ষই নিশ্চিত করেছে।

আরও পড়ুন

আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি ১৪ মিনিট আগে আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

নতুন চুক্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাফিনিয়া। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, ‘ক্লাবের হয়ে ব্যক্তিগত ও দলীয় যা কিছু অর্জন করেছি, তার কারণেই এখানে থাকতে চাই। আশা করি, আরও অনেক বছর এই ক্লাবে থাকতে পারব।’

তিনি আরও বলেন, ‘শরীর যত দিন সায় দেবে, তত দিন পারফর্ম করে যাব। ক্লাবের জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’

বার্সেলোনার হয়ে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি রাফিনিয়া। নতুন চুক্তির মেয়াদে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। এ প্রসঙ্গে রাফিনিয়া বলেন, ক্লাবের হয়ে এখনো একটি ট্রফি জেতা বাকি। ২০৩০ সালের মধ্যে যতটা সম্ভব শিরোপা জিততে চান তিনি।

আরও পড়ুন

দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ ১ ঘণ্টা আগে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল। সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৯৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৪।

বার্সেলোনার হয়ে তিনটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন রাফিনিয়া। ২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sports নিয়ে আরও পড়ুন