https://newsbdc.com/national/mw4s1nwho9
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ
ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীদের দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে নিতে হবে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স। এরপর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হলে করা যাবে চূড়ান্ত লাইসেন্সের আবেদন। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড্রাইভিং লাইসেন্সের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে তথ্য তুলে ধরে সংস্থাটি।
যেভাবে করবেন শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন
আরও পড়ুন
কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ ৮ মিনিট আগে
বিআরটিএর তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স সংগ্রহ করা। এ জন্য প্রথমে বিআরটিএর সেবা পোর্টালে (বিএসপি) একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনলাইনে শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন করতে হবে।
আবেদনের সময় চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
এ ক্ষেত্রে এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ফি ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
আরও পড়ুন
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রকাশ তালিকা ১৭ মিনিট আগে
শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।
চূড়ান্ত লাইসেন্সের আবেদন ও ফি
দ্বিতীয় ধাপে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিআরটিএর সেবা পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন
আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার ২৫ মিনিট আগে
বিআরটিএর নির্ধারিত ফি অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২ হাজার ৮৩২ টাকা জমা দিতে হবে।
তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের আবেদনের সঙ্গে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এ ছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।