https://newsbdc.com/national/mw4pmerux7
রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে চিকিৎসকরা সেখানে গিয়ে সেবা দিতে আরও অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা ৩৬ মিনিট আগে
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের পর্যাপ্ত জনবল রয়েছে। তবে তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে নতুন রেডিওলজিস্টদের দ্রুত নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য চিকিৎসক অতিথিরা রেডিওলজি ও ইমেজিং খাতে রেডিয়েশন সেফটি নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণ ও কোয়ালিটি অ্যাস্যুরেন্স জোরদার করা এবং ইমেজিং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।