ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী জর্জিয়া স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান রুওয়া রোমান চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা
খেলা

ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৪: ৩১
ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন
সংগৃহীত

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। পূর্ণ তিন পয়েন্ট পেলেও দলের পরিকল্পনা ও খেলোয়াড়দের পজিশন নির্ধারণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কোচ থমাস ডুলি। বিশেষ করে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো এবং ফর্মে থাকা ইব্রাহিমকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা।

পুরো ক্যারিয়ারজুড়ে ডিফেন্ডার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষকে ভুটানের বিপক্ষে স্ট্রাইকারের ভূমিকায় খেলান ডুলি। কোচের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

আরও পড়ুন

হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ ৩ ঘণ্টা আগে হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ

তিনি বলেন, ‘সাফ বাংলাদেশের জন্য কোনো পরীক্ষার মঞ্চ নয়। কোনো প্রীতি ম্যাচ হলে তিনি পরীক্ষা করতে পারতেন। গতকাল বাংলাদেশ গোল না পেলে, ম্যাচ ড্র হলে বড় চাপে পড়তো। আমি বিশ্বনাথকে দোষ দেব না, সে তার সামর্থ্যের পুরোটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোচ তাকে কেন সেখানে খেলাবেন?’

বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরেই নাম্বার নাইন বা স্বীকৃত স্ট্রাইকারের সংকট রয়েছে। এবার দুই প্রবাসী ফুটবলার রোনান ও মাহে খানের ওপর ভরসা ছিল দলের। তবে চোটের কারণে রোনান আসতে পারেননি। অন্যদিকে, মাহে খানকে নিয়ে কোচ নিজেই প্রত্যাশার কথা জানালেও তাঁকে ২৩ সদস্যের দলে রাখেননি। এ সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন এমিলি।

আরও পড়ুন

বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের ২০ ঘণ্টা আগে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের

তিনি বলেন, ‘নাম্বার নাইন দলে এখন একজনই। কোচ তার এত প্রশংসা করে এখন কেন ২৩ জনে রাখবেন না, সেটা বোধগম্য নয়।’

ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ইব্রাহিম। বদলি হিসেবে নেমে তাঁর করা একমাত্র গোলেই জয় পায় বাংলাদেশ। ফর্টিজের হয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে সফল এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে না রাখায় হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক এমিলি।

তাঁর ভাষ্য, ‘ইব্রাহিম ও সোহেল রানা নামার পরই খেলার চিত্র বদলেছে। ইব্রাহিম পরীক্ষিত ফরোয়ার্ড, সে খুব ফর্মে রয়েছে। তাকে শুরু থেকে খেলানো উচিত ছিল।’

আরও পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর ২১ ঘণ্টা আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর

জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ অবশ্য বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্তের তেমন সমালোচনা করেননি। তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি তিনি।

আলফাজ বলেন, ‘কোচরা অনেক সময় খেলোয়াড়দের পজিশন বদলে বৈচিত্র্য আনার চেষ্টা করেন। কালকের খেলায় পরিকল্পনা ও সমন্বয়ের অভাব ছিল ব্যাপক। পরের ম্যাচে অবশ্যই ইব্রাহিমকে শুরুতে খেলানো উচিত।’

আরও পড়ুন

সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ সাফে এবার না হলে আর কবে, শিরোপার অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী পরশু শ্রীলঙ্কার কাছে ভুটান হারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে প্রবাসী ফুটবলারনির্ভর শ্রীলঙ্কার বিপক্ষেই বাংলাদেশের বড় পরীক্ষা অপেক্ষা করছে।

আগামী ৯ নভেম্বর ফিফা উইন্ডো শুরুর দিন হামজা ও ফারহানের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁদের যোগ দেওয়ার পর দল আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা থাকলেও ভুটানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স শ্রীলঙ্কা ম্যাচের আগে কোচের কৌশল ও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sports নিয়ে আরও পড়ুন