ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী জর্জিয়া স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান রুওয়া রোমান চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা
সারা দেশ

খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৪: ২৪
খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
সংগৃহীত

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করতে হয়েছে। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের ১ মিনিট আগে কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

আরও পড়ুন

দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক ২ ঘণ্টা আগে দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর সঙ্গে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের দোকান ও কারখানার মালামালসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। তাঁদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন