https://newsbdc.com/sara-desh/mw4lmewoq7
দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর দ্বিতীয় দিনে তিনটি জাহাজে করে পর্যটকেরা দ্বীপটির উদ্দেশে যাত্রা করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ ছেড়ে যায়।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, তিন জাহাজে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক যাওয়ার কথা। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন।
আরও পড়ুন
জুলাই আন্দোলনে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরী কারাগারে ১৯ ঘণ্টা আগে
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হয়। প্রথম দিনে ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা করা এমভি বারো আউলিয়া রাতেই কক্সবাজার ফিরে আসে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।
আরও পড়ুন
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ২১ ঘণ্টা আগে
এবার শুধু কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফ বা অন্য কোনো স্থান থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই।
এ ছাড়া পর্যটকদের দ্বীপ ভ্রমণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে ট্রাভেল পাস সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।