ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কারাগারে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা, বাস্তবায়ন ৯০ শতাংশ ৭ ও ৮ নভেম্বর ছাত্রদলের দুই দিনের কর্মসূচি দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক দীর্ঘ বিরতি ভেঙে আবার সিনেমায় লারা লোটাস বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার পর সম্মেলনে যোগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ৯ নভেম্বর অর্থের বিবেচনায় নয়, দায়িত্ববোধ নিয়ে আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ দেশে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
রাজনীতি

৭ ও ৮ নভেম্বর ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২: ৩৫
৭ ও ৮ নভেম্বর ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আরও পড়ুন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ ২২ ঘণ্টা আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

কর্মসূচির প্রথম দিন ৭ নভেম্বর (শনিবার) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। একই দিন সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে ছাত্রদল।

দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে ঢাকার সব ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

আরও পড়ুন

গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন ৪ নভেম্বর ২০২৬ গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুর-আশুলিয়ায় কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা: রাশেদ খাঁন

দ্বিতীয় দিন ৮ নভেম্বর (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, মহানগর ও জেলা পর্যায়েও আলোচনা সভার আয়োজন করা হবে।


রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন