https://newsbdc.com/entertainment/mw4lc5n12h
দীর্ঘ বিরতি ভেঙে আবার সিনেমায় লারা লোটাস
দীর্ঘদিনের বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী লারা লোটাস। ছোটপর্দায় বেশ কয়েকটি নাটকে অভিনয়ের পর এবার আবারও বড়পর্দায় কাজ শুরু করেছেন তিনি। জুলফিকার জাহেদি পরিচালিত ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় নতুন এক চরিত্রে দেখা যাবে তাঁকে।
লারা লোটাস জানান, এর আগেও বড়পর্দায় কাজ করেছেন তিনি। তবে ভালো গল্প ও উপযুক্ত চরিত্রের অভাবে নিয়মিত সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর পছন্দের গল্প ও চরিত্রে কাজের সুযোগ পাওয়ায় নতুন করে সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন
জন্মদিনে আথিয়া শেঠিকে ভালোবাসায় ভরালেন স্বামী কেএল রাহুল ১৯ ঘণ্টা আগে
এই অভিনেত্রী আরও বলেন, সময়ের সঙ্গে দেশের চলচ্চিত্রেও পরিবর্তন এসেছে। গতানুগতিক সিনেমার বাইরে গিয়ে নির্মাতারা এখন সময়োপযোগী ও ব্যতিক্রমী কাজ তুলে ধরার চেষ্টা করছেন। ‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমাতেও এমন কিছু উপাদান থাকছে, যা সমকালীন দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে তাঁর আশা।
আরও পড়ুন
রাত ১০টার পর স্বামীর সঙ্গেও কথা বলতে চান না কারিনা, জানালেন সাইফ ২২ ঘণ্টা আগে
সিনেমাটিতে দর্শক তাঁকে নতুন রূপে আবিষ্কার করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন লারা লোটাস।
এর আগে অসংখ্য টিভি নাটকের পাশাপাশি গাজী রাকায়েত পরিচালিত ‘মানুষটিকে দেখো’ এবং রাশেদ শামীম শ্যামের ‘পরী’ সিনেমায় অভিনয় করে দর্শকের মনোযোগ আকর্ষণ করেন এই অভিনেত্রী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।