https://newsbdc.com/national/mw4l9bx42o
বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার পর সম্মেলনে যোগ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে জুমার নামাজ আদায়ের পর তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন।
আরও পড়ুন
কারাগারে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা, বাস্তবায়ন ৯০ শতাংশ ৪ মিনিট আগে
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিনব্যাপী এ সম্মেলনের শুক্রবার দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যোগ দেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।
এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ৯ নভেম্বর ৩৯ মিনিট আগে
এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।