ছবি ভিডিও মতামত
সর্বশেষ
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ ‘আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী জর্জিয়া স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান রুওয়া রোমান চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা
সারা দেশ

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৪: ৫৬
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের
সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ৪৩ মিনিট আগে খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেছে শাহীনের সহপাঠীরা।

আরও পড়ুন

দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক ২ ঘণ্টা আগে দ্বিতীয় দিনে তিন জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন দেড় হাজারের বেশি পর্যটক

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তার অকালমৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অবগত করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন