ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আগামী সপ্তাহে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ ‘আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী জর্জিয়া স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান রুওয়া রোমান
বাংলাদেশ

‘আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৫: ০১
‘আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মনে করেন দেশের মানুষ। তাঁর অভিযোগ, দলটি ক্ষমতায় থাকাকালে হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতন করেছে। এসবের জন্য দলটি ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আগামী সপ্তাহে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ১ মিনিট আগে আগামী সপ্তাহে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নির্বাচন ও আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীন ও দেশের পক্ষে এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

আরও পড়ুন

রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর ৪৯ মিনিট আগে রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর সময় লেগেছে। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। তাঁদের সবার নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। তাঁর দাবি, এর আগে বিগত ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন বলে জানান। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা ৫৪ মিনিট আগে ৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, দেশের মানুষ আবার ফ্যাসিবাদীদের প্রত্যাবর্তন চায় কি না। তাঁর অভিযোগ, যারা তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।

বক্তব্যে ইসলামের নামে রাজনীতি করা কিছু দলের সমালোচনাও করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দল নিজেদের ইসলামী দল হিসেবে পরিচয় দিলেও তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসন বা শরিয়াভিত্তিক আইন চালুর কথা নেই। তারা মুখে এক কথা বললেও দলীয় নথিতে ভিন্ন অবস্থান তুলে ধরেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

শিল্পাঞ্চলে ফিরেছে শান্তি, ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা ৫৭ মিনিট আগে শিল্পাঞ্চলে ফিরেছে শান্তি, ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা

তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। দলটি ‘বিসমিল্লাহ’ সংযোজন ও কোরআন পাঠের প্রচলন করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে ১ ঘণ্টা আগে মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাঁরা জাতির মধ্যে বিভেদ দেখতে চান না। তাঁর অভিযোগ, ধর্মের নাম ব্যবহার করে কিছু দল বিভক্তির রাজনীতি করছে এবং স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করেছে।

বাবুনগর মাদরাসার পরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন