ছবি ভিডিও মতামত
সর্বশেষ
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের কাছ থেকে ৬০ ব্রহ্মোস কিনছে ফিলিপাইন ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী জর্জিয়া স্টেট সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান রুওয়া রোমান চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর খাগড়াছড়িতে ভয়া/বহ আ/গুন, পু/ড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ

শিল্পাঞ্চলে ফিরেছে শান্তি, ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৪: ১৭
শিল্পাঞ্চলে ফিরেছে শান্তি, ছুটির দিনেও চালু ৮৮ পোশাক কারখানা
সংগৃহীত

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন, বিক্ষোভ, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে তৈরি হওয়া অস্থিরতা কাটতে শুরু করেছে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প এলাকাগুলোতে ফিরে এসেছে স্বাভাবিক পরিবেশ। সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ৮৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও জরুরি শিপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনে কিছু কারখানা খোলা থাকে। শুক্রবারও একই কারণে ৮৮টি কারখানায় উৎপাদন চলছে। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর ৩১ মিনিট আগে রেডিওলজিস্টদের দ্রুত দক্ষ করে গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণত শুক্রবার কারখানায় ছুটি থাকে। তবে জরুরি প্রয়োজনে কিছু কারখানা চালু রাখা হয়। শুক্রবারও এ ধরনের ৮৮টি কারখানা চালু রয়েছে। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, স্বাভাবিক সময়েও জরুরি প্রয়োজনে কিছু কারখানা ছুটির দিনে চালু থাকে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল থেকেই শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পুরোদমে কাজ শুরু হলেও এ পরিবেশ বজায় থাকবে বলে তাঁরা আশা করছেন।

সাভারে ছুটির দিনে সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বাজার ও দোকানপাটেও সাধারণ মানুষের কেনাকাটা করতে দেখা গেছে। নারায়ণগঞ্জের শিল্প এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক থাকায় আতঙ্ক কাটিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন

৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা ৩৬ মিনিট আগে ৭ নভেম্বর দিবসটি উদযাপনে দেশজুড়ে সরকারের কর্মসূচি ঘোষণা

স্থানীয় বাসিন্দাদের মতে, কয়েক দিন ধরে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন তাঁরা স্বস্তিতে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন।

সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই এ খাতের উৎপাদন স্বাভাবিক রাখা, শ্রমিকদের কর্মসংস্থান এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা এবং উসকানি ও সহিংসতা ঠেকাতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে ৪৩ মিনিট আগে মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হবে ৫১ মেডিকেল সেন্টারে

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, শিল্পাঞ্চলের পরিবেশ এখন শান্ত। এই পরিবেশ আর কাউকে অশান্ত করতে দেওয়া হবে না।

তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। সরকার ও প্রশাসন শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল। তবে শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে যারা চক্রান্তের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি, কারখানা ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগ করছে, তারা কোনোভাবেই শ্রমিকদের বন্ধু হতে পারে না।

আরও পড়ুন

কারাগারে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা, বাস্তবায়ন ৯০ শতাংশ ২ ঘণ্টা আগে কারাগারে নিরাপত্তা জোরদারে সাত দফা নির্দেশনা, বাস্তবায়ন ৯০ শতাংশ

ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ, মালিক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আর্থিক লেনদেনে নজরদারি

শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত হলেও তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় অর্থায়নের অভিযোগ খতিয়ে দেখতে আর্থিক অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি প্রায় ১২৫টি কোম্পানির আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে।

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার পর সম্মেলনে যোগ ২ ঘণ্টা আগে বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার পর সম্মেলনে যোগ

সব মিলিয়ে ২২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিট পৃথকভাবে এ অনুসন্ধান চালাচ্ছে।

তবে কারখানার উৎপাদন ও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ যাতে ব্যাহত না হয়, সে জন্য কোম্পানিগুলোর ব্যাংক হিসাব অবরুদ্ধ না করে শুধু লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন