https://newsbdc.com/entertainment/mw4pxe2xkv
রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া
স্বামী রণবীর কাপুরের অভিনয়ের পাশাপাশি বাবা হিসেবে তাঁর দায়িত্ববোধেও মুগ্ধ অভিনেত্রী আলিয়া ভাট। ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ মুক্তির আবহে রণবীর ও মেয়ে রাহার কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। ছবিগুলোতে রাম চরিত্রের সাজে রণবীরকে দেখা গেছে, আর তাঁর কোলে রয়েছে ছোট্ট রাহা। বাবা-মেয়ের এমন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও নজর কেড়েছে।
আরও পড়ুন
‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী ২৭ মিনিট আগে
দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। মুক্তির দিনেই ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেন আলিয়া। সেখানে রণবীরের পরিশ্রমের প্রশংসার পাশাপাশি কাজের ব্যস্ততার মধ্যেও মেয়ের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় আলিয়া লেখেন, ‘তুমি এই ছবিটার জন্য তোমার সবটুকু উজাড় করে দিয়েছো। তারপরেও নিজের সবটুকু ভালোবাসা রাহার জন্য বাঁচিয়ে রেখেছ। তোমার জন্য অত্যন্ত গর্ববোধ করছি রণবীর! সেইসঙ্গে এই অবিশ্বাস্য সিনেমাটিক অভিজ্ঞতার পেছনে যারা নিজেদের হৃদয় ঢেলে দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু কিছু গল্প আমাদের জীবনের চেয়েও বড়, রামায়ণ ঠিক তেমনই।’
আরও পড়ুন
চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা ৩০ মিনিট আগে
নীতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয়েছে বিপুল অর্থ। প্রথম ও দ্বিতীয় খণ্ড মিলিয়ে ছবিটির আনুমানিক বাজেট চার হাজার কোটি রুপি। রাম চরিত্রে রণবীর কাপুরের পাশাপাশি সীতা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে এবং রাবণ চরিত্রে দেখা গেছে যশকে।
আরও পড়ুন
দীর্ঘ বিরতি ভেঙে আবার সিনেমায় লারা লোটাস ২ ঘণ্টা আগে
মুক্তির পর ছবিটির প্রথম পর্ব নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দৃশ্য নির্মাণ ও ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহার নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মানের বড় বাজেটের চলচ্চিত্রের সঙ্গে তুলনীয় করে সিনেমাটি নির্মাণের চেষ্টা করেছেন পরিচালক ও প্রযোজনা-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।