https://newsbdc.com/entertainment-dhallywood/mw4qufbxyg
নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস
ঢালিউডের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার অভিনয় নয়, ব্যতিক্রমী সাজ ও ফটোশুটের মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।
লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রঙিন ওড়না, বড় ঝুমকা আর পাশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি।
আরও পড়ুন
রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া ৪০ মিনিট আগে
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে লাল রঙের নকশা করা পোশাকের সঙ্গে গলায় রঙিন ওড়না, কানে বড় ঝুমকা ও হাতে চুড়ি পরতে দেখা যায় তাঁকে।
ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিক ফ্যাশনের মিশেলে তৈরি হয়েছে তাঁর পুরো আয়োজন। ফটোশুটে কখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, কখনো তাতে বসে আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অপু।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন ‘আগুন’। আবার কেউ কেউ তাঁর নতুন লুকের সঙ্গে বলিউড অভিনেত্রীদের ফ্যাশনস্টাইলের তুলনা করেছেন।
আরও পড়ুন
‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী ৪৫ মিনিট আগে
তবে ছবির পাশাপাশি অপুর ক্যাপশনটিও নজর কেড়েছে। নিজের জীবনদর্শন তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অপু বিশ্বাস। নিয়মিত নতুন সাজ, ফটোশুট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার রয়্যাল এনফিল্ডের সঙ্গে তাঁর ব্যতিক্রমী ফটোশুট নতুন করে আলোচনায় এনেছে এই ঢালিউড অভিনেত্রীকে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।