ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৫: ৩৭
কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ
সংগৃহীত

জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজসহ বাংলাদেশ কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের আগের নাম ছিল ‘জয় বাংলা’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

আরও পড়ুন

দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ ১২ মিনিট আগে দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ

এ ছাড়া বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, বিসিজিএস মনসুর আলীর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন