ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক আওয়ামী আমলে অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রকাশ তালিকা আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার
বাংলাদেশ

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫৭
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী
সংগৃহীত

মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ ৩৪ মিনিট আগে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ

নৌপরিবহনমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে কাজ চলছে। শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না।

আরও পড়ুন

দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ ৩৮ মিনিট আগে দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ

তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এখানে চায়না ইপিজেড গড়ে উঠছে। এ অঞ্চলে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি রেল যোগাযোগও চালু হবে।

আরও পড়ুন

পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রকাশ তালিকা ৪৩ মিনিট আগে পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রকাশ তালিকা

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর সরকার এ সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন। বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

আরও পড়ুন

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার ৫১ মিনিট আগে আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন