ছবি ভিডিও মতামত
সর্বশেষ
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক আওয়ামী আমলে অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা, প্রকাশ তালিকা আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রফতানি বাড়াতে চায় সরকার আগামী সপ্তাহে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
সারা দেশ

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৫: ৫০
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
সংগৃহীত

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, নানা রোগ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক ১৭ মিনিট আগে বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক

চট্টগ্রামের করপোরেট জগতে ক্রীড়ার উন্মাদনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে খেলাধুলার এই মেলবন্ধন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজনের বিকল্প নেই। চট্টগ্রামে এশিয়ান গ্রুপ যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, তা অনুকরণীয়।

আরও পড়ুন

টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে ২৩ মিনিট আগে টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে

টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ব্যস্ত করপোরেট জীবনের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়। ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন ক্ষেত্র তৈরি করাই তাঁদের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের ১ ঘণ্টা আগে কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রা/ণ গেল মাদ্রাসাছাত্রের

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন