ছবি ভিডিও মতামত
সর্বশেষ
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক আওয়ামী আমলে অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি টেকনাফে নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরের বাড়িতে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ
খেলা

আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৬: ১৪
আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি
সংগৃহীত

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মাইক হাসি। আগামী বছরগুলোতে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কাজ করবেন তিনি।

আরও পড়ুন

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া ১০ মিনিট আগে ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

এর আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে স্বল্পমেয়াদে কাজ করেছেন হাসি। সাধারণত প্রতি বছর পার্থ টেস্টের আগে অতিরিক্ত ব্যাটিং পরামর্শক হিসেবে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতেন বাঁহাতি এই সাবেক ব্যাটার। তবে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন, আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পৃক্ততা এবং ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ওয়েলশ ফায়ারের কোচিংয়ের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর। এবার তুলনামূলক দীর্ঘমেয়াদি ও আনুষ্ঠানিক দায়িত্বে ফিরছেন হাসি।

আরও পড়ুন

দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ ১ ঘণ্টা আগে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যোগ দেওয়ার আগে ইংল্যান্ড টেস্ট দলের কোচিংয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাবে রাজি হননি হাসি। ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় ইংল্যান্ড দলেও তাঁদের জুটি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ গ্রহণ করেননি হাসি।

অস্ট্রেলিয়ার নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক এই তারকা। তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ ভূমিকায় এই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সাম্প্রতিক সময়ে এই দলটি অনেক কিছু অর্জন করেছে। সামনে যে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময় আসছে, তাতে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের দলে আমি আমার অবদান রাখতে পারব বলে আশা করছি।’

আরও পড়ুন

ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন ১ ঘণ্টা আগে ভুটানকে হারিয়েও স্বস্তি নেই, কোচ ডুলির পরিকল্পনা নিয়ে প্রশ্ন

জাতীয় দলের কোচিং প্যানেলে হাসির অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে, অতীতে কোচিং স্টাফের সদস্য হিসেবে হাসি দলের জন্য মূল্যবান অবদান রেখেছেন। ম্যাকডোনাল্ড বলেন, ‘মাইক অতীতে আমাদের কোচিং স্টাফের একজন অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। তাঁর এমন সব দক্ষতা আছে, যা আমাদের কোচ ও খেলোয়াড়দের জন্য দারুণ সহায়ক। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তাঁর যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, তা অমূল্য। একজন মানুষ হিসেবেও তিনি অসাধারণ গুণাবলির অধিকারী।’

আরও পড়ুন

হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ ৪ ঘণ্টা আগে হাসানের পাঁচ উইকেট, লাঞ্চে ৩২২ রানে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের প্রতিই মূলত বেশি মনোযোগ দেবেন হাসি। ২০২২ সালে ম্যাথু মটের অধীনে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার আসন্ন বড় সিরিজগুলোতে মনোযোগ দিতে প্রধান কোচ ম্যাকডোনাল্ড টি-টোয়েন্টি সিরিজগুলোতে দায়িত্ব পালন করবেন না। তাঁর পরিবর্তে সহকারী কোচ আন্দ্রে বোরোভেক দায়িত্ব সামলাবেন। সেই দায়িত্বে তাঁর সঙ্গে থাকবেন মাইক হাসিও।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন