ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বগুড়ায় কুকুরের কামড়ে আহত অর্ধশত, গ্রামজুড়ে আতঙ্ক আওয়ামী আমলে অর্থ পাচারের খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি
বাংলাদেশ

মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৬: ৪৩
মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক
সংগৃহীত

মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারে কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তা প্রকাশ করে তাঁকে বিচারের মুখোমুখি করা উচিত। মাদকের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস ১ মিনিট আগে এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ইশরাক হোসেন বলেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। তাঁর অভিযোগ, মাদকের হটস্পটগুলোতে ক্ষমতাসীন দলের মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি কারবার চালিয়ে যায়।

ঢাকার এই সংসদ সদস্য বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে নানা কৌশলে সারা দেশে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ কাজে কিছু পরিচিত পরিবহন প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি কয়েকটি নামসর্বস্ব ওষুধ কোম্পানির বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মিনিট আগে মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাদক ছড়িয়ে সমাজ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। মাদকের বিরূপ প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয়। এ থেকে উত্তরণে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আরও পড়ুন

মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী ৫২ মিনিট আগে মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বাংলাদেশে মাদকের সহজলভ্যতা এর বিস্তারের অন্যতম কারণ। গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সহজেই পাওয়া যাচ্ছে। এমনকি অনলাইনে অর্ডার করলেও ঘরে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, বাহক ও ছোট কারবারিরা ধরা পড়লেও মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক নিয়ন্ত্রণ শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ ১ ঘণ্টা আগে কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ও মনোচিকিৎসাবিদ্যার অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাহ আজিজুর রহমান কিরণ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মুন্না হুসাইন এবং ইডেন মহিলা কলেজ বিতর্ক দলের দলনেতা মাসনুন নাবিলা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক জাতীয় বিতার্কিক মো. কাউছার আলম।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন