ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী
বাংলাদেশ

৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৭: ০৫
৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন

হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ৫ মিনিট আগে হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন

এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস ২৯ মিনিট আগে এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।

রিজভীর দাবি, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করেছিল। বিএনপি ও সমমনা দলগুলো এত দিন দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

আরও পড়ুন

মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ৩৪ মিনিট আগে মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই; সাধারণ মানুষের মধ্যেও এ দিবস নিয়ে আগ্রহ ও আবেদন তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন