https://newsbdc.com/entertainment-bollywood/mw4vntd1wx
ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি
মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ভালো সূচনা করেছে রণবীর কাপুর অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। প্রথম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ রুপি।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি ৫ নভেম্বর মুক্তি পেয়েছে। দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী দিনের আয়ের হিসাবে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও শাহরুখ খানের ‘পাঠান’-কে ছাড়িয়ে গেছে ছবিটি। তবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতজুড়ে প্রায় ২৫ হাজার ২০০টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রথম দিনে ছবিটির সামগ্রিক দর্শক উপস্থিতির হার ছিল ৩৬ শতাংশ।
আরও পড়ুন
শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা ১ ঘণ্টা আগে
হিন্দি সংস্করণে আয়ের বড় অংশ
পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। ২০ হাজার ৬৭৮টি শো থেকে হিন্দি সংস্করণের আয় হয়েছে ৪৭ কোটি ৫০ লাখ রুপি।
আরও পড়ুন
নিজের সঙ্গে প্রতিযোগিতার কথা জানালেন অপু বিশ্বাস ২ ঘণ্টা আগে
কন্নড় সংস্করণ ১ হাজার ১৯৭টি শো থেকে আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। আর ১ হাজার ৭৭৬টি শো থেকে তেলুগু সংস্করণের আয় দাঁড়িয়েছে ৬ কোটি রুপি। বাকি আয় এসেছে তামিল ও মালয়ালম সংস্করণ থেকে।
প্রথম দিনের আয়ে এগিয়ে যাদের পেছনে ফেলেছে
উদ্বোধনী দিনের আয়ের হিসাবে ‘রামায়ণ’ ছাড়িয়ে গেছে শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-কে। ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি এবং ‘অ্যানিম্যাল’-এর আয় ছিল ৬৩ কোটি রুপি। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: পার্ট ওয়ান’-এর উদ্বোধনী আয়ের চেয়েও এগিয়ে রয়েছে ছবিটি।
আরও পড়ুন
রাম চরিত্রে রণবীর, কোলে মেয়ে রাহা—স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া ২ ঘণ্টা আগে
তবে প্রথম দিনের আয়ের হিসাবে ‘রামায়ণ’-এর ওপরে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’, প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ এবং ‘ধুরন্ধর ২’। ‘জওয়ান’ প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি রুপি। ‘আদিপুরুষ’-এর আয় ছিল ৮৬ কোটি ৭৫ লাখ রুপি। অন্যদিকে, ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ প্রথম দিনে সব ভাষা মিলিয়ে আয় করেছে ১০২ কোটি ৫৫ লাখ রুপি।
বিশেষ করে ‘আদিপুরুষ’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে না পারা সিনেমাটির জন্য আলোচনার বিষয়। ওম রাউত পরিচালিত ছবিটি ২০২৩ সালে মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ৫০০ থেকে ৭০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রথম দিনে বড় অঙ্কের আয় করলেও শেষ পর্যন্ত বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
আরও পড়ুন
‘বরবাদ’ নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দিঘী ২ ঘণ্টা আগে
তাই ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও পরবর্তী দিনগুলোতে আয়ের ধারাবাহিকতা ধরে রাখা বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। এদিকে, ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড এখনো ‘ধুরন্ধর ২’-এর দখলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবিটির আগের পর্ব ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে আয় করেছিল ১ হাজার ৩০০ কোটি রুপি।
তারকাবহুল ‘রামায়ণ’
সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত।
আরও পড়ুন
চার অভিযোগে দোষী ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড, সোমবার সাজা ২ ঘণ্টা আগে
কৈকেয়ীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে লারা জানিয়েছেন, ইতিহাসে সবচেয়ে ভুল বোঝা নারীদের একজন কৈকেয়ী। চরিত্রটির প্রতি যথাযথ সুবিচার করতে চান তিনি।
এ ছাড়া ছবিতে পরশুরামের চরিত্রেও দেখা যেতে পারে রণবীর কাপুরকে। জটায়ুর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে অমিতাভ বচ্চনের।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।