ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে ‘রামায়ণ’-এর আয় ৬৪ কোটি রুপি হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া আইপিএল ও ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি শাবানা-শাবনূরের ভক্ত থেকে পর্দার পরিচিত মুখ, জিমের পথচলা মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী
বাংলাদেশ

হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১৭: ১২
হাসপাতালে শ্রমমন্ত্রী, জানালেন বর্তমান শারীরিক অবস্থা
সংগৃহীত

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। চিকিৎসকেরা তাঁকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন

৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান ১৭ মিনিট আগে ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে আপাতত তাঁকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন