ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
বাংলাদেশ

ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১: ৩৭
ইতালির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানে নির্যাতন, লিবিয়া হয়ে মানবপাচার


ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালদের হাতে টাকা তুলে দিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে। কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। এমন ঘটনা বারবার ঘটলেও থেমে নেই মানবপাচার।

নওগাঁর ষাটোর্ধ্ব ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল আজিজও স্বপ্ন দেখেছিলেন ইতালিতে যাওয়ার। জমানো ও ধার করা সাড়ে ১২ লাখ টাকা দালালকে দিয়ে ভিসা ও টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু বিমানে পাকিস্তানের করাচিতে পৌঁছানোর পর বুঝতে পারেন, পড়েছেন পাচার চক্রের ফাঁদে। ইতালিতে নেওয়ার বদলে সেখানে তাঁকে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। অনেক কষ্টে দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে মামলা করেন আজিজ।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৬ মিনিট আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিদেশে পাঠানোর আগে আজিজকে নেওয়া হয়েছিল রাজধানীর নয়াপল্টনের ফ্যামেক্স ট্রেড অ্যাসোসিয়েটস নামের একটি রিক্রুটিং এজেন্সিতে। সেখানে গিয়ে দেখা যায়, সাইনবোর্ড থাকলেও অফিস নেই। ওই জায়গায় এখন মারহাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জানান, পাঁচ বছর আগে মারহাবা ও ফ্যামেক্স একসঙ্গে কাজ করত। পরে ফ্যামেক্স আলাদা হয়ে যায়। তিনি ফ্যামেক্সের কর্ণধারের একটি নম্বর দিলেও ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৮ মিনিট আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ফ্যামেক্সের কাউকে খুঁজে না পেয়ে ভুক্তভোগী শরণাপন্ন হন এসআরবির। এরপর সন্ধান মেলে মূল অভিযুক্তের। যাত্রাবাড়ীর কাজলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দালাল মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৭৩টি পাসপোর্ট।

ওই ফ্ল্যাটে খোঁজ নিতে গেলে বাসার মালিক জানান, মাসুদ নিজেকে রিক্রুটিং এজেন্সির মালিক পরিচয় দিতেন। উদ্ধার করা পাসপোর্টে থাকা ফোন নম্বর সংগ্রহ করে কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের কেউই মাসুদকে চেনেন না। তাঁরা বিদেশে যাওয়ার আশায় স্থানীয় দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।

গ্রেপ্তারের পর মাসুদের দাবি, লাইসেন্স না থাকলেও তিনি বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করেন। তাঁর দাবি করা আল তাবিরাত নামের প্রতিষ্ঠানের খোঁজে পল্টনের কালভার্ট রোডের রূপায়ন বিল্ডিংয়ে যায় সময় সংবাদ। সেখানে প্রতিষ্ঠানটির সন্ধান মিললেও কর্ণধার মাসুদকে চেনেন না বলে দাবি করেন।

আরও পড়ুন

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি ৯ মিনিট আগে পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি

এসআরবি জানায়, মাসুদ আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। দেশের বিভিন্ন জেলায় তাঁর এজেন্ট রয়েছে। এসব এজেন্ট মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৫ থেকে ৭ লাখ এবং ইতালিতে পাঠানোর জন্য ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তিতে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের তাঁর কাছে পাঠায়।

এরপর ভিজিট ভিসায় তাঁদের পাকিস্তানের করাচিতে পাঠানো হয়। সেখানে থাকা আরেকটি চক্র তাঁদের স্থলপথে ইরান ও সৌদি আরব ঘুরিয়ে লিবিয়ায় নিয়ে যায়। লিবিয়ায় পৌঁছানোর পর সেখানকার চক্র নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাঁদের ইতালিতে পাঠায়।

আরও পড়ুন

জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ২০ নভেম্বর ২০২৬ জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী

এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, জেলা পর্যায়ে ছোট ছোট দালাল এজেন্ট হিসেবে কাজ করে। বিদেশে কর্মসংস্থানের আশায় থাকা ব্যক্তিদের কাছ থেকে তারা টাকা নেয় এবং পাসপোর্ট তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে। মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেওয়ার কথা থাকলেও দালালরা ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত দাবি করছে।

তিনি আরও বলেন, অনেক সময় এসব দালাল বিদেশগামীদের ফ্লাইটে তুলে দিয়েই নিজেদের দায়িত্ব শেষ মনে করে। তবে বিদেশি দালালদের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। সেই যোগাযোগ কাজে লাগিয়ে বিভিন্ন পথে বিদেশগামীদের পাচার করা হয়।

মাসুদ দেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠানোর কাজ করতেন। এখন সেসব এজেন্সিকে খুঁজছে এসআরবি। পাশাপাশি বিদেশি এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ গোপালগঞ্জে তিন বাহিনীর প্রধান ২০ নভেম্বর ২০২৬ আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে হঠাৎ গোপালগঞ্জে তিন বাহিনীর প্রধান

এসআরবি-৩-এর উপ-অধিনায়ক বলেন, যাঁদের বিমানবন্দর দিয়ে বিদেশে পাঠানো হয়, তাঁদের কাছ থেকে পুরো টাকা নিয়ে নেওয়া হয়। আর যাঁদের বিমানবন্দর পর্যন্ত নেওয়া হয় না, তাঁদের কাছ থেকে আংশিক টাকা নিয়ে বিভিন্নভাবে ঘোরানো হয়। আরও তদন্তের মাধ্যমে পুরো চক্র এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিদেশে চাকরির আশায় দালালদের মাধ্যমে না গিয়ে সরাসরি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এসআরবি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন