ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
বাংলাদেশ

জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৭: ১৯
জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী
সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা বিগত ১৭ বছর অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দেশের মানুষ বর্তমানে শান্তিতে রয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

শুক্রবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৬ মিনিট আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পরিবেশমন্ত্রী বলেন, যারা অতীতে অত্যাচার-নির্যাতনে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ড করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।

তিনি বলেন, সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। কোথাও কোনো নাশকতার পরিকল্পনার খবর পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৮ মিনিট আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।



বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন