ছবি ভিডিও মতামত
সর্বশেষ
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাস্থানগড়ে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন প্রতিমন্ত্রী

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫: ৫২
প্রধানমন্ত্রীর জন্মদিনে মহাস্থানগড়ে ১৫ হাজার মুসল্লির দোয়া, অংশ নিলেন প্রতিমন্ত্রী
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মুসল্লির সঙ্গে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ এইমাত্র হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতীসন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ৬২তম জন্মদিনে মহান আল্লাহর কাছে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য দোয়া করা হয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২০ মিনিট আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তিনি যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে, মানুষের ভাগ্যোন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, সে প্রার্থনাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রার্থনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ২২ মিনিট আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এর আগে মোকামতলা ও শিবগঞ্জে পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া দুই উপজেলার শিক্ষার্থীদের জন্য ৬২ হাজার নিমগাছের চারা ও মগ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন