ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ
বাংলাদেশ

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৫: ৪০
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
সংগৃহীত

২০২৭ সালের হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৩৫ মিনিট আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর উপধারা ৬ অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের বিষয়ে নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিজ নিজ নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। এ সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৩৭ মিনিট আগে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দ্রুত চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, একই দিনে জারি করা আরেকটি বিজ্ঞপ্তিতে টিকা নেওয়ার আগে হজযাত্রীদের সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি ৩৯ মিনিট আগে পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে বলে জানানো হয়েছে।

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন