https://newsbdc.com/sports/mwt2ob2865
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল আজ দুপুর ২টায়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সুপারস্পোর্ট পার্কের পিচ ও এর আশপাশ কাভারে ঢাকা রয়েছে। দুপুর দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা অনুষ্ঠিত হয়নি। ফলে খেলা শুরু হতেও বিলম্ব হচ্ছে।
টি স্পোর্টসের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল তখনো স্টেডিয়ামে পৌঁছায়নি। দলটির বাস রাস্তায় ছিল।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। মাঠকর্মীরা মূল পিচ, এর আশপাশ এবং বোলারদের রানআপের জায়গা কাভার দিয়ে ঢেকে রেখেছেন।
আম্পায়াররা ছাতা নিয়ে মাঠে নেমে খেলার পরিবেশ ও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এতে খেলা শুরু হতে দেরি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬
গুগল ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টার মধ্যে সেঞ্চুরিয়নে বৃষ্টি থামতে পারে। তবে রাত ৩টা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত থাকতে পারে।
জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে এর আগে বাংলাদেশ মাত্র একটি টেস্ট খেলেছে। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে হেরেছিল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।