https://newsbdc.com/sports/mwm09k3qsi
অবশেষে প্রোটিয়াদের থামাল বাংলাদেশ, প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার
দিনের খেলা শুরু করেন ৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রান নিয়ে ক্রিজে থাকা রাবাদা। রিকেলটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। নবম উইকেটে দুজন গড়েন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। রাবাদাও ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন।
আরও পড়ুন
লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন সিমিওনে ২ ঘণ্টা আগে
অথচ ৩৮ রানেই রাবাদার ইনিংস শেষ হতে পারত। তাসকিন আহমেদের বলে তাঁর ক্যাচ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন প্রোটিয়া পেসার।
রিকেলটন ফিরে যাওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই পূর্ণ করেন নিজের অর্ধশতক। অন্যদিকে, রাবাদা মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন। আউট হওয়ার আগে মিরাজের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। ৯৩ বলে ৭২ রান করেন রাবাদা। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৩ ঘণ্টা আগে
শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন বাভুমা। ১১ রানে থাকা প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। তবে সেটি নো বল হওয়ায় পঞ্চম উইকেটের দেখা পাননি তিনি। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন।
অবশেষে দলীয় ৫৫৭ রানে ভাঙে শেষ জুটি। ২৯ রান করে হাসান মাহমুদের বলে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নিয়ে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।