https://newsbdc.com/sara-desh/mwuddppape
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিপুর ইউনিয়ন শাখার সহসভাপতি আতাউর রহমান চৌধুরীকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ২ ঘণ্টা আগে
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আতাউর রহমান চৌধুরী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কলমদারটারী গ্রামের মৃত হাবিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন ১৫ ঘণ্টা আগে
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় চলতি বছরের ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি কামাল হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।