ছবি ভিডিও মতামত
সর্বশেষ
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান
বাংলাদেশ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৩৪
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুন

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি ২ মিনিট আগে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

আরও পড়ুন

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার ১০ মিনিট আগে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন