https://newsbdc.com/national/mwtzfpt2zg
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন শাখার যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ৮ ঘণ্টা আগে
তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর সদস্যরা অংশ নেবেন।
যৌথ এ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
সফরকালে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখারও কথা রয়েছে তাঁর।
আরও পড়ুন
পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা ৮ ঘণ্টা আগে
অনুশীলন পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক অনুশীলনের মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।