https://newsbdc.com/entertainment/mwj32ld1dk
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির জন্য কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ। বিচারকের উদ্দেশে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’
এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। তিনি আদালতকে বলেন, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এ অপরাধ সংঘটিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরে বিভিন্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানান, তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মিরপুরের এই হত্যাচেষ্টা মামলাতেও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলো।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।