https://newsbdc.com/politics/mwt47yqy2u
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ বিভিন্ন পক্ষের মানুষ এর ভুক্তভোগী হচ্ছেন।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানানো হয়েছে।
এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। তাঁর অভিযোগ, নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডা করার সুপারিশ করেছে এনসিপি।
আরও পড়ুন
নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা ১৯ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মনে করে তাঁর দল। এ কারণে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন সহযোগী শক্তিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।