ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১: ৫০
মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী
সংগৃহীত

যারা গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না; তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৫০ মিনিট আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। তবে ভারত থেকে ‘পঞ্চম বাহিনীর’ ইন্ধনে ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। পাঠ্যপুস্তকে একটি দল ও তার নেতার ইতিহাস তুলে ধরে অন্য নেতাদের ছোট করে উপস্থাপন করা হয়েছিল।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল, তাদের শাসনামলে দেশ চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে।

তিনি বলেন, ২০২৪ সালে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা আর বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন