ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

বোমাবাজি করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ৪৩
বোমাবাজি করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী
সংগৃহীত

বোমাবাজি ও নাশকতা চালিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেখান থেকে ভিডিও বার্তা ছড়িয়ে দেশে নাশকতা চালানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ২৬ মিনিট আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ

রিজভী বলেন, দেশে কয়েকজনকে দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল। অথচ এখন দলটির নেতারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতাদের কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি। তিনি বলেন, ধৈর্যের একটা সীমা আছে। বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়ন হবে না।

আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

রিজভী আরও বলেন, ১৭ বছর ধরে গণতান্ত্রিক শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই সংগ্রাম অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান হয়েছে। এতে অনেকে আত্মত্যাগ করেছেন।

তিনি বলেন, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। আবার শেখ হাসিনা ফিরে আসবেন, আবার বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট হবে, সোনালী ব্যাংকের টাকা লন্ডনে চলে যাবে, বেসিক ব্যাংকের অর্থ লুটপাট হবে এবং বিদেশে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কেনা হবে—এমন পরিস্থিতি দেশের মানুষ মেনে নেবে না।

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬ নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে রিজভী বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তাঁর ভাগনি ও মেয়ের নামে নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, গোটা বাংলাদেশকে নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার জন্যই বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬ শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৯ সালে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরে ন্যাপ গঠন করেন। ১৯৫৭ সালেই পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার এবং গবেষণার অনেক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই মাটির মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব ও জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।

আরও পড়ুন

নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা ১৯ নভেম্বর ২০২৬ নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ অন্য নেতারা।

সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন