ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৩
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। তবে এদিন আবেদনের শুনানি হয়নি। শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।

তিনি গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও অভিনেত্রী হাজির হননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণ দেখিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন সানায়া।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন সানায়া। এরপর মামলাটি প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার ঘটনাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬ ‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য

মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জানান বাদী। এর পরিপ্রেক্ষিতে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন সানায়া।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন