ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

অনন্যার ‘কল মি বে ২’-তে নতুন চমক, যুক্ত হলেন শ্রুতি হাসান

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ৫৮
অনন্যার ‘কল মি বে ২’-তে নতুন চমক, যুক্ত হলেন শ্রুতি হাসান
সংগৃহীত

দুই বছর পর ফিরছে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কল মি বে’। প্রথম মৌসুমের সাফল্যের পর এবার দ্বিতীয় মৌসুমে আরও নাটকীয়তা, প্রেম ও মজার ঘটনা নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। নতুন মৌসুমে অনন্যার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসানও।

মঙ্গলবার প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় মৌসুম। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে একটি মজার ভিডিও। সেখানে অটোরিকশার ছাদে শুয়ে নিজের পরিচয় দিতে দেখা যায় অনন্যাকে। ভিডিওটির সঙ্গে প্রকাশ করা হয়েছে মুক্তির তারিখও।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৫ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সিরিজে বেলা ‘বে’ চৌধুরী চরিত্রে ফিরছেন অনন্যা। তবে এবার তাঁর জীবনে আসছে নতুন কিছু মানুষ ও নানা জটিলতা। বিশেষ করে প্রেমের সম্পর্কগুলো আরও জটিল হয়ে উঠবে। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি বন্ধুদের সঙ্গে সম্পর্কও অটুট রাখতে হবে তাঁকে।

দ্বিতীয় মৌসুমে শ্রুতি হাসান ছাড়াও আগের মৌসুমের বেশ কয়েকজন অভিনেতা ফিরছেন। তাঁদের মধ্যে রয়েছেন বীর দাস, গুরফতেহ পিরজাদা, বরুণ সুদ, ভিহান সামত, মুসকান জাফেরি, নিহারিকা লায়রা দত্ত, লিসা মিশ্র ও মিনি মাথুর।

সিরিজটির দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা। ইশিতা মৈত্রের তৈরি গল্পটি লিখেছেন তিনি। সঙ্গে ছিলেন সামিনা মোটলেকার, রোহিত নায়ার ও নিত্তাল চন্দনারা।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

করণ জোহর, অপূর্ব মেহতা ও আদর পুনাওয়ালা প্রযোজিত সিরিজটি তৈরি হয়েছে ধার্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে।

প্রযোজক করণ জোহর জানিয়েছেন, প্রথম মৌসুমে দর্শকরা বে-র গল্প ও জীবনযাপনের ধরন পছন্দ করেছিলেন। তাই দ্বিতীয় মৌসুমে সেই গল্পকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি চরিত্রটির নতুন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

‘কল মি বে’ সিরিজের গল্প দক্ষিণ দিল্লির এক ধনী তরুণী বেলা চৌধুরীকে ঘিরে। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মুম্বাইয়ে এসে নিজের মতো করে নতুন জীবন শুরু করে সে। দ্বিতীয় মৌসুমে সেই জীবনে কী পরিবর্তন আসে, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

আগামী ১৭ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় মৌসুম।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন