https://newsbdc.com/entertainment/mwnenh9pbc
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন অভিনেত্রীরা। বিভিন্ন পোশাক ও সাজে তাঁদের দেখা যায়। তবে সম্প্রতি মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, নুসরাত ইমরোজ তিশা ও কেয়া পায়েলকে দেখা গেছে বিয়ের সাজে। তাঁদের এমন সাজে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল—হঠাৎ বধূর সাজে কেন অভিনেত্রীরা?
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে তাঁকে দেখা যায় হালকা গোলাপি ও শ্যাম্পেন রঙের মিশেলে সিল্কের শাড়িতে। শাড়িজুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জরির কাজ। ঢেউ খেলানো চুল, মানানসই ওড়না, কপালে টিকলি, গলায় পাথরখচিত নেকলেস ও কানে ঝুমকায় তাঁর সাজে ফুটে উঠেছে রাজকীয় আবহ।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৫ মিনিট আগে
একই দিনে বিয়ের সাজে ছবি প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। টুকটুকে লাল বেনারসির সঙ্গে সূক্ষ্ম কারুকাজের ওড়না পরেছেন তিনি। কপালে ছোট লাল টিপ, চোখে কাজল ও গাঢ় লাল লিপস্টিকের পাশাপাশি মাথাপট্টি, নথ, কানের দুল, চোকার হার, চুড়ি ও নূপুরে সাজ পূর্ণ করেছেন অভিনেত্রী।
নুসরাত ইমরোজ তিশাকেও বুধবার বিয়ের সাজে দেখা গেছে। সোনালি জরির কাজ ও ফুলেল নকশার লালচে-কমলা শাড়ির সঙ্গে পরেছেন ফুলহাতা ব্লাউজ। খোঁপায় সাদা গোলাপ ও ছোট ফুল, হাতে আংটিযুক্ত ব্রেসলেট, গলায় ভারী সোনালি নেকলেস এবং কপালে টিকলিতে তাঁর সাজে ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্যের ছাপ।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
এর আগে অভিনেত্রী কেয়া পায়েলও বিয়ের সাজে ফটোশুট করেন। ডার্ক মেরুন রঙের লেহেঙ্গা ও ব্লাউজে তাঁকে দেখা যায়।
অভিনেত্রীদের এমন সাজে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলোতে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন
‘শাকিরা ল’ নিয়ে মুসলিম নেতার সঙ্গে গায়িকার খুনসুটি, ভাইরাল মন্তব্য ১৯ নভেম্বর ২০২৬
তবে এই সাজের পেছনে রয়েছে শীতের বিয়ের মৌসুমকে ঘিরে বাণিজ্যিক প্রচারণা। শীতকালে বিয়ের আয়োজন বাড়ায় পোশাক, মেকআপ ও প্রসাধনী প্রতিষ্ঠানগুলোও প্রচারণায় জোর দেয়। এ উদ্দেশ্যে তারকাদের নিয়ে বিশেষ ফটোশুটের আয়োজন করা হয়। মিম, মেহজাবীন ও তিশার বিয়ের সাজও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার অংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চার অভিনেত্রীর মধ্যে কেবল কেয়া পায়েল এখনো বিয়ে করেননি। বিদ্যা সিনহা মিমের স্বামী সনি পোদ্দার, মেহজাবীনের জীবনসঙ্গী নির্মাতা আদনান আল রাজীব এবং তিশার জীবনসঙ্গী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।